আন্তর্জাতিক স্বীকৃতি পেল রবি-টেন মিনিট স্কুল

৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:২৫ AM

© সংগৃহীত

বছরের সেরা ই-লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে ‘ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাওয়ার্ড (আইইএ)’ পেল দেশের বৃহত্তম ডিজিটাল স্কুল রবি-টেন মিনিট স্কুল। রোববার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানায়, সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত আইইএ সামিটে এ পুরস্কার দেওয়া হয়।

বিনামূল্যে দেশের সকল তরুণদের মানসম্মত ডিজিটাল শিক্ষা কনটেন্ট পৌঁছে দেয়ায় ‘বেস্ট ই-লার্নিং প্ল্যাটফর্ম অব ২০১৯’ পুরস্কার পেয়েছে প্ল্যাটফর্মটি। ডিজিটাল স্কুলের অনন্য বৈশিষ্ট্য হচেছ দেশের যে কোনো প্রান্ত থেকে মানসম্মত শিক্ষার সুযোগ পান শিক্ষার্থীরা।

আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের একটি অংশ হচ্ছে আইইএ যার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষকদের স্বীকৃতি দেওয়া হয়। আইএ পুরস্কার ছাড়াও সম্প্রতি দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এ ‘আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে রবি টেন মিনিট স্কুল।

রবি-টেন মিনিট স্কুলের (www.robi10minuteschool.com) অনন্য বৈশিষ্ট্য হলো- দেশের যে কোনো প্রান্ত থেকে মানসম্মত শিক্ষার সুযোগ পান শিক্ষার্থীরা। জনপ্রিয় এ প্ল্যাটফর্মটি সম্প্রতি ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এ ‘আইসিটি স্টার্টাপ অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে।

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ নিয়ে গুঞ্জন, আলোচ…
  • ১০ আগস্ট ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভাইরাল দাঁড়িপাল্লা নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রশিল্পী
  • ১০ আগস্ট ২০২৬
ফুটবলে বেজোসের বড় পদক্ষেপ, লিভারপুলের এক-তৃতীয়াংশ কিনতে এগি…
  • ১০ আগস্ট ২০২৬
ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল মায়ের …
  • ১০ আগস্ট ২০২৬