প্রাথমিক ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার ফল একইদিনে

২৯ ডিসেম্বর ২০১৯, ১০:৫২ AM

© ফাইল ফটো

চলতি বছরের প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের চার সমাপনী পরীক্ষার ফল আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) একইদিনে প্রকাশিত হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেয়া হবে। পরে দুপুরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল প্রকাশ করবেন।

পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে, অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি)।

চলতি বছর জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় গত ২ নভেম্বর। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। ছাত্র ছিল ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ছিল ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন।

গত ১৭ নভেম্বর থেকে শুরু হয় পিইসি ও ইইসি পরীক্ষা। এতে ২৯ লাখ তিন হাজার ৬৩৮ শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক সমাপনীতে ছিল ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন এবং ইবতেদায়ি সমাপনীতে তিন লাখ ৫০ হাজার ৩৭১ শিক্ষার্থী ছিল।

ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনে …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬…
  • ০৫ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
  • ০৫ নভেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে জোট ও কাউন্সিল ছাড়া কমিটিসহ যে ৪ কারণে এনসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950