কারিগরিতে নবসৃষ্ট ২৭ পদে নিয়োগ আদেশ জারি

২৬ ডিসেম্বর ২০১৯, ০৮:২০ PM

বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানে নবসৃষ্ট ২৭টি পদে নিয়োগের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।নতুন এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুসারে এই নিয়োগ দেয়া হবে। ১৯ ডিসেম্বর মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

জানা গেছে, মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট ও দাখিল ভোকেশনাল মাদরাসায় বাংলা বিষয়ের সহকারী শিক্ষক পদে ২০২০ সাল থেকে নিয়োগ দেয়া যাবে। আর এসব প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক পদে ২০১৯ সাল থেকে নিয়োগ দেয়া যাবে। আর এসব প্রতিষ্ঠানে ২০১৯ সালে পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক, ২০২০ সালের রসায়ন বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদে, ২০২১ সালে কৃষি ও ধর্ম বিষয়ের এবং ২০২২ সালে শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগ দেয়া যাবে।

এছাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট ও দাখিল ভোকেশনাল মাদরাসায় ২০২৩ সালে সহকারী গ্রন্থাগরিক ও ল্যাব অ্যাসিসটেন্ট বা শপ অ্যাসিসটেন্ট বা কম্পিউটার র‌্যাব অ্যাসিসটেন্ট পদে নিয়োগ দেয়া যাবে।

এছাড়া ২০২২ সালে এসব প্রতিষ্ঠানের নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও সহশিক্ষা বা বালিকদের প্রতিষ্ঠানের জন্য আয়া পদে নিয়োগ দেয়া যাবে।

এদিকে জারি করা আদেশ অনুসারে, উচ্চ মাধ্যমিক বিএম কলেজগুলোতে ২০১৯ সালে গণিত বিষয়ের প্রভাষক, ২০২০ সালে শরীরচর্চা বিষয়ের সহকারী প্রশিক্ষক, ২০২১ সালে সহকারী গ্রন্থাগারিক এবং ২০২২ সালে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়া যাবে।

এছাড়া বিএম কলেজগুলোতে ২০২২ সালে এসব প্রতিষ্ঠানের নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও সহশিক্ষা বা বালিকদের প্রতিষ্ঠানের জন্য আয়া পদে নিয়োগ দেয়া যাবে।

এদিকে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটগুলোতে ২০১৯ সালে শরীরচর্চা প্রশিক্ষক, ২০২০ সালে আফিস সহকারী কাম হিসাব সহকারী, ২০২১ সালে নৈশ প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী, ২০২২ সালে সহশিক্ষা বা বালিকদের প্রতিষ্ঠানের জন্য আয়া পদে নিয়োগ দেয়া যাবে। আর ২০২৩ বিএম কলেজগুলোতে র‌্যাব অ্যাসিসটেন্ট, শপ অ্যাসিটেন্ট বা কম্পিউটার ল্যাব অ্যসিসটেন্ট পদে নিয়োগ দেয়া যাবে।

ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনে …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬…
  • ০৫ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
  • ০৫ নভেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে জোট ও কাউন্সিল ছাড়া কমিটিসহ যে ৪ কারণে এনসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950