ডেন্টালে ভর্তি পরীক্ষা শুরু

০১ নভেম্বর ২০১৯, ১০:৩৪ AM

ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে বেলা ১১ টা পর্যন্ত।

১০০ নম্বরের এই পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, রসায়নবিদ্যায় ২৫, পদার্থবিদ্যায় ২০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বর থাকবে। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে পরীক্ষার্থী অকৃতকার্য বলে গণ্য হবে।

রাজধানীর পাঁচটি এবং রাজশাহী ও চট্টগ্রামের আরও চারটি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেবেন মোট ২৫ হাজার ১১৬ জন ভর্তীচ্ছু পরীক্ষার্থী। সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫৩২ ও বেসরকারিতে এক হাজার ৩৫০ আসন থাকায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী পরীক্ষার্থীর সংখ্যা ১৩ জনেরও বেশি।

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ…
  • ১১ আগস্ট ২০২৬
স্পেসএক্সের হাত ধরে মহাকাশে পাড়ি দেবে ভিয়েতনামের ভিনস্পেস 
  • ১১ আগস্ট ২০২৬
হলের সিট বণ্টন নীতিমালার দাবি কুবির বিজয়-২৪ হলের শিক্ষার্থী…
  • ১১ আগস্ট ২০২৬
ভোটারতালিকা থেকে প্রকাশ রাজকে উধাও করে দিল বিজেপি
  • ১১ আগস্ট ২০২৬
আখেরি চাহার সোম্বা কী, রাসূল (সা.)-এর কী অসুখ হয়েছিল
  • ১১ আগস্ট ২০২৬
বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ১১ আগস্ট ২০২৬