মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন কবি নজরুল কলেজের ছাত্র ফরহাদ

২৪ অক্টোবর ২০১৯, ১০:২৪ AM

© সংগৃহীত

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন কবি নজরুল কলেজের মেধাবী শিক্ষার্থী মো. ফরহাদ হোসেন। দীর্ঘদিন দূরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করে হেরে গেলেন তিনি।

ফরহাদের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন ।

জানা গেছে, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে কবি নজরুল সরকারি কলেজের ছাত্র মো. ফরহাদ হোসেন দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেলে আজ বৃহস্পতিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ফরহাদের চিকিৎসা চলছিলো। সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য ভারত নিয়ে যাওয়ার প্রস্তুতিও নিয়েছিলো তার পরিবার। তবে তার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে …
  • ১১ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের উপশাখাগুলোর অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্ম…
  • ১১ আগস্ট ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু
  • ১১ আগস্ট ২০২৬
সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
  • ১১ আগস্ট ২০২৬
ভিকারুননিসা ইংরেজি শিক্ষক আলী আনোয়ার বাঁচতে চান
  • ১১ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ১১ আগস্ট ২০২৬