৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি: ভুল চাহিদা দিয়েছে ৫ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি)

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) © লোগো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদা দিয়েছে ৫০০ এর অধিক শিক্ষাপ্রতিষ্ঠান। ভুল চাহিদা দেওয়া পদগুলোতে কাউকে সুপারিশ করা হবে না বলে জানা গেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) একটি সূত্র জানিয়েছে, ৫০০ এর অধিক শিক্ষাপ্রতিষ্ঠান ৮০১টি পদে ভুল চাহিদা দিয়েছে। এ পদগুলোতে প্রার্থীদের সুপারিশ না করতে কাজ করছে টেলিটক।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘শূন্য পদের তথ্য দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানরা ভুল করেছিলেন। পরবর্তীতে তারা বিষয়টি জানিয়ে আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে ভুল চাহিদায় সুপারিশ না করতে করা হচ্ছে।’

গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয় গত ২২ জুন। যা চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন।

অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে—স্কুল ও কলেজে রয়েছে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা। সে হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি গঠনের প…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচলেন না জনি, ৩২ দিন পর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল খারাপ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জিপিএ কমান…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে রমজান মাস বিবেচনায় রাখতে উ…
  • ০৯ নভেম্বর ২০২৬
পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার্থীরাও পাবেন বিশ্ববিদ্যালয়ে…
  • ০৯ নভেম্বর ২০২৬
যশোরে ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950