জাবির আনন্দশালার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল
০১ নভেম্বর ২০১৮, ০৪:১৯ PM
আনন্দশালার নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন অতিথিবৃন্দ

আনন্দশালার নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন অতিথিবৃন্দ © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ কেন্দ্র আনন্দশালার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কেক কেটে এ দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে আনন্দশালার ভবন নির্মাণ করা হবে। ইতোমধ্যে এ ভবন নির্মাণের জন্য ২২ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে।’ এছাড়াও শ্রেণি কক্ষের আসবাবপত্র তৈরির জন্য তিন লক্ষ টাকা প্রদানেরও ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন,‘ স্বাভাবিক শিশুদের মাঝেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বেড়ে উঠার ওপর গুরুত্বারোপ করতে হবে। এতে দুই শ্রেণির শিশুদেরই স্বাভাবিক বিকাশ ঘটবে এবং পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পাবে।’ এ সময় আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নুরুল আলম, অধ্যাপক মুহম্মদ হানিফ আলী।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৮ অক্টোবর আনন্দশালা স্কুলের যাত্রা শুরু হয়। দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এ ধরনের স্কুল রয়েছে।

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বক্তব্য রাখছেন

 

৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
  • ১২ আগস্ট ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬