মেয়েশিশুদের লেখাপড়ায় বিভিন্ন সহায়তা অব্যাহত রাখতে হবে

৩০ অক্টোবর ২০১৮, ১২:৫৬ PM
বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে উপস্থিত অতিথিবৃন্দের সাথে মেয়েশিশুরা

বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে উপস্থিত অতিথিবৃন্দের সাথে মেয়েশিশুরা © সংগৃহীত

মেয়েশিশুদের বৃহৎ পরিসরে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে এবং তাদের লেখাপড়া অব্যাহত রাখার ক্ষেত্রে বিভিন্ন অংশীজনের অবদান চলমান রাখতে হবে। সম্প্রতি বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘রুম টু রিড বাংলাদেশ’ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘কন্যাশিশুকে প্রাণনা: দক্ষ কন্যাশক্তি’ শীর্ষক অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় বক্তারা  এসব কথা বলেন।

বেসরকারি সংস্থা ‘রুম টু রিড বাংলাদেশ’ শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করছেন। এ বছর সংস্থাটির সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পাসের হার ছিল প্রায় ৯৪ শতাংশ যেখানে জাতীয় পাসের হার ৬৭ শতাংশ। বর্তমানে সংস্থাটি ঢাকা, নাটোর, সিরাজগঞ্জ ও কক্সবাজারে কাজ করছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার ও প্রোগ্রাম অপারেশন ডিরেক্টর বদরুজ্জমান খান বাদল।

সভায় ঢাকার ১৩টি বিদ্যালয়ের ৬৫০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ নাটোর ও সিরাজগঞ্জ জেলার মেয়েশিশুদের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
  • ১২ আগস্ট ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬