শেষ কর্মদিবসে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে বিদায়

১৬ জুন ২০২৪, ০৪:৪৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
শিক্ষক আবুজার গাফফারী

শিক্ষক আবুজার গাফফারী © সংগৃহীত

সাতক্ষীরার তারালী ইউনিয়নের ৮০নং তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুজার গাফ্ফারী (৫৯) দীর্ঘ ৩০ বছর ৪ মাস একই বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসরে গেছেন। তার লম্বা এ কর্মজীবনে বিদ্যালয়টি লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনসহ সব ক্ষেত্রে ব্যাপক সুনাম অর্জন করে। আর সে কারণেই গুণী এ শিক্ষকের অবসরজনিত বিদায়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের। 

শনিবার (১৫ জুন) বেলা ১১টায় তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।

প্রাক্তন শিক্ষার্থী পবিত্র স্বর্ণকার ও সেলিম আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকাত আফি, তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, স্থানীয় ইউপি সদস্য প্রসাদ কুমার সরকার প্রমুখ।

অনুষ্ঠানে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, নলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি এস এম গোলাম রহমান, বিশ্ববরেণ্য ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের পিতা আবুল কাশেম গাজী, বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তফা কামাল লাচ্চু, প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাধন স্বর্ণকারসহ প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষক আবুজার গাফ্ফারীর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।

এ সময় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তারালী ইউপি সদস্য সাংবাদিক এনামুল হক এনাম, কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন, বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বৈদ্যসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এসএমসির সদস্যরা, প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৯৪ সালের ২ ফেব্রুয়ারি তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন আবুজার গাফ্ফারী।

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9