শাবিপ্রবিতে শিক্ষার কারিকুলাম উন্নয়নে কর্মশালা 

১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৭ PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার কারিকুলামের উন্নয়ন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ কর্মশালা সোমবার শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়েছে। এ কর্মশালা আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ।

এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ। এতে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক ড. মোহাম্মদ মাহাবুব আলী। ব্যবসায় বিভাগের প্রধান অধ্যাপক মো. নজরুল ইসলাম, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাসসহ আরও অনেকে এতে বক্তব্য রাখেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন বলেন, দক্ষতা উন্নয়নমূলক প্রোগ্রাম সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই দরকার। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই একটি অংশ হলো  আজকের এই প্রোগ্রাম।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
দক্ষতাভিত্তিক শিক্ষা ও গবেষণায় চীন-ড্যাফোডিল অংশীদারিত্ব, উ…
  • ১৯ এপ্রিল ২০২৬
৪ দাবিতে ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন
  • ১৯ এপ্রিল ২০২৬
শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি যে কারণে বিএনপিতে যেতে চাই
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও
  • ১৯ এপ্রিল ২০২৬