৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়লো

২৬ মে ২০২২, ০৭:৩৭ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © ফাইল ছবি

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের (নিবন্ধন) সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২২ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম আগেই শেষ হয়েছে। কিন্তু বাদপড়া শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় তাদের এ সুযোগ দেওয়া হয়েছে। যারা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি বা অন্য কোনো কারণে বাদ পড়েছে অনলাইনে তাদের তথ্য আপলোডসহ রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের সংশোধন, সংযোজন, বিয়োজনসহ প্রয়োজনীয় তথ্যাদি অনলাইনে আগামী ৩০ জুন পর্যন্ত সংশোধন করা যাবে। জরিমানা ছাড়া এ বাবদ ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: মাথায় হেলমেট হাতে লাঠি, আলোচনায় ছাত্রলীগের তিলোত্তমা

এতে আরও বলা হয়, উল্লেখিত সময়ের পর কোনো অবস্থায়ই সংশোধন এবং বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন/সংশোধন না হলে এর দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসরণ বা প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড
  • ৩১ মার্চ ২০২৬
নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence