চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা

১৬ মে ২০২২, ০৬:১৬ PM
অধ্যাপক মুস্তফা কামরুল আখতার

অধ্যাপক মুস্তফা কামরুল আখতার © সংগৃহীত

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুস্তফা কামরুল আখতারকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।  

আজ সোমবার (১৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করা মুস্তফা কামরুল আখতার বিসিএস’র (শিক্ষা) মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

১৯৯৩ সালের নভেম্বরে স্যার আশুতোষ সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এরপর ১৯৯৪ সালের আগস্ট মাসে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজে যোগ দেন। ২০০৮ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে সরকারি সিটি কলেজে যোগ দেন।  

২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান মুস্তফা কামরুল আখতার। সেই থেকে তিনি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।  

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক মুস্তফা কামরুল আখতার বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডকে মডেল শিক্ষাবোর্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো। ওয়ানস্টপ সার্ভিস দেওয়ার মাধ্যমে শিক্ষাবোর্ডকে শিক্ষার্থীবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে। সবার সহযোগিতা চাই।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬