এসএসসি পরীক্ষার প্রশ্ন সব জেলায় পাঠানো শেষ

০৫ মে ২০২২, ১১:৪২ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামী ১৯ জুন থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে পরীক্ষার প্রশ্নপত্র সব জেলায় পাঠানোর কাজ শেষ হয়েছে। শিগগিরই পরীক্ষার উত্তরপত্র সরবারাহের কাজ শুরু হবে।

বৃহস্পতিবার (৫ মে) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকার।

তিনি বলেন, আমরা এসএসসি পরীক্ষা নিতে পুরোপুরি প্রস্তুত। ইতোমধ্যে জেলাগুলোতে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। বিজি প্রেসের মাধ্যমে প্রশ্ন ছাপানো হয়েছে। সেগুলো জেলা প্রশাসকের ট্রেজারিতে সংরক্ষণ আছে। শিগগিরই উত্তরপত্র পাঠানো শুরু হবে।

প্রফেসর তপন কুমার সরকার আরও বলেন, পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আশা করছি স্কুলগুলো পরীক্ষার সিলেবাস শেষ করেছে। প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত আগামী ১৯ জুন থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত অংশের পরীক্ষা শেষ হবে ৬ জুলাই৷ আর ব্যবহারিক পরীক্ষা ১০ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬