বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ৩, জিপিএ-৫ পেলেন ২ জন

১৩ মার্চ ২০২২, ০১:২১ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার প্রকাশিত হয়েছে। রবিবার (১৩ মার্চ) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

এদিকে প্রকাশিত পুনর্নিরীক্ষার ফলে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ১১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে তিনজন ফেল থেকে পাস করেছেন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন দুইজন।

এক বিজ্ঞপ্তিতে বরিশাল বোর্ড জানিয়েছে, মোট দুই হাজার ২৫২ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছিলেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন দুইজন। আর ফেল থেকে পাস করেছেন ৩ জন।

আরও পড়ুন: ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৮, জিপিএ-৫ পেলেন ২৬ জন

এর আগে ১৪ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। ২০ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়। পুনর্নিরীক্ষার আবেদন ফি ১৫০ টাকা ছিল।

আর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয় গত ১৩ ফেব্রুয়ারি। এতে পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

করোনার কারণে নির্ধারিত সময়ের প্রায় আট মাস পর গত বছরের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এরপর সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১টি শিক্ষা বোর্ডের ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

বরিশাল বোর্ডের পুনর্নিরীক্ষার ফল দেখতে এখানে ক্লিক করুন

আমাজনকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম কোম্পানি স্পেসএক্স 
  • ১৭ জুন ২০২৬
বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা 
  • ১৭ জুন ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রামে ১৩১ রানে থামল টাইগাররা
  • ১৭ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক, আব…
  • ১৭ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
  • ১৭ জুন ২০২৬
রপ্তানিকারকদের আমাজন-আলিবাবার মাধ্যমে পণ্য বিক্রির সুযোগ দি…
  • ১৭ জুন ২০২৬
×