এসএসসি-এইচএসসির তিন পত্রের সংক্ষিপ্ত সিলেবাস আরও সংশোধন

২০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৬ PM
এসএসসি ও এইচএসসি পরীক্ষা

এসএসসি ও এইচএসসি পরীক্ষা © ফাইল ছবি

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের তিন পত্রের পরীক্ষার সিলেবাস আরও সংশোধন করা হয়েছে। এসএসসির বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের এবং এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজির প্রথম ও দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।

আজ রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডর ওয়েবসাইটে এসএসসি ও এইচএসসির পরীক্ষার্থীদের এসব বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের বিষয়ে জানিয়ে সব প্রতিষ্ঠান প্রধানকে চিঠিটি পাঠিয়েছে ঢাকা বোর্ড।

চিঠিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বলছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষা জুনে ও এইচএসসি পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে।

শিক্ষাবোর্ড আরও বলছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পাঠসূচি অধিকতর পুনর্বিন্যাস করেছে। যা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬