যশোর বোর্ডে আরো আড়াই কোটি টাকা জালিয়াতি

২৩ অক্টোবর ২০২১, ০৪:৩৩ PM
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ফটো

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে ফের আড়াই কোটি টাকার চেক জালিয়াতি ধরা পড়েছে। এ নিয়ে মাত্র ১৫ দিনের ব্যবধানে পাঁচ কোটি টাকার জালিয়াতি প্রকাশ্যে আসলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ১৬টি চেকের মাধ্যমে দুই কোটি ৪৩ লাখ ৭ হাজার ৮৭৮ টাকার চেক জালিয়াতি ধরা পড়ে। এই ঘটনা গোপনে দুদকে আরেকটি অভিযোগ দাখিল করা হয়েছে।

জানতে চাইলে যশোর শিক্ষা বোর্ডের অডিট শাখার উপপরিচালক সাংবাদিকদের জানান, ২ কোটি ৪৩ লাখ টাকার চেক জালিয়াতির সাথে বোর্ডের হিসাব সহকারী আব্দুস সালাম ও ঠিকাদার শরিফুল ইসলাম বাবু জড়িত।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর আব্দুস সালাম ও শরিফুল ইসলাম বাবুর বিরুদ্ধে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এই ঘটনায় বোর্ডের চেয়ারম্যান, সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬