দুই দিনের মধ্যে এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৪ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামী দুই দিনের মধ্যে এসএসসি পরীক্ষা সূচি প্রকাশ করা হবে। ইতোমধ্যে একটি খসড়া সূচি তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে এটি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম। তিনি বলেন, আমরা একটি খসড়া সূচি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলে দুই দিনের মধ্যে এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ করা হবে।

এদিকে গতকাল দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী আগামী ১৪ নভেম্বর দাখিলের কুরআন মজিদ ও তাজবিদ এবং পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর হাদিস শরিফ, ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজবিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজবিদ (হিফজুল কুরআন গ্রুপ) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

প্রসঙ্গত, করোনার কারণে ২০২১ সালের স্থগিত থাকা এসএসসি ১১ নভেম্বর ও ২ ডিসেম্বর এইচএসসি শুরুর প্রস্তুতি নিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। সেভাবে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরীক্ষার রুটিন মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত ‘গাইডলাইন’ প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ড।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬