অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত

২১ সেপ্টেম্বর ২০২১, ০১:৪০ PM
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ফটো

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের আবার নিবন্ধনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নিবন্ধন শেষ হলেও আগামী শনিবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত নিবন্ধন করতে পারবে বাদ পড়া শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে নিবন্ধনের ফরম পূরণ ও শিক্ষার্থীদের তথ্য সংশোধন করা যাবে। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ড এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ৮ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। করোনা মহামারির কারণে যেসব শিক্ষার্থী নিবন্ধন কার্যক্রম শেষ করতে পারেনি বা অন্য কোনো কারণে বাদ পড়েছে, সেসব শিক্ষার্থীদের অনলাইনে তথ্য আপলোড, নিবন্ধন ও পূর্বে নিবন্ধন করা শিক্ষার্থীদের তথ্য সংশোধনের সময়সীমা বিলম্ব ফি ছাড়া ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। পরবর্তী সময়ে আর কোনো সময় বৃদ্ধি করা হবে না। এ সময়ের মধ্যে নিবন্ধন বা সংশোধনের কার্যক্রম সম্পন্ন না করলে দায়দায়িত্ব প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

৮ম শ্রেণির শিক্ষার্থীদের মোট নিবন্ধন ফি ৭৪ টাকা। এর মধ্যে ৫০ টাকা নিবন্ধন ফি এবং ২৪ টাকা রেড ক্রিসেন্ট ফি। এ ফি জরিমানা ছাড়া।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬