এসএসসি-এইচএসসির অ্যাসাইনমেন্ট বিষয়ে জরুরি নির্দেশনা

৩০ জুলাই ২০২১, ০৩:৩৬ PM
এক অফিস আদেশে এই নির্দেশনা প্রকাশ করা হয়

এক অফিস আদেশে এই নির্দেশনা প্রকাশ করা হয় © ফাইল ফটো

২০২১ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও পরীক্ষার বিষয়ে জরুরি নির্দেশনা প্রকাশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষাবিষয়ক উপকমিটি এক অফিস আদেশে এই নির্দেশনা প্রকাশ করে। গাইডলাইনের আওতায় সবাইকে আনা হলেও আবশ্যিক ও চতুর্থ বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের বাইরে রাখা হয়েছে।

এতে বলা হয়েছে, করোনার কারণে ২০২১ সালের এসএসসি-এইচএসসি এবং সমমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। 

পরীক্ষায় নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট পরীক্ষার্থী ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। 

এছাড়া আংশিক বিষয়ে অথবা এক-দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী যদি নৈর্বাচনিক বিষয়ে অকৃতকার্য হয়, সে ক্ষেত্রে পরীক্ষার্থীকে তার অকৃতকার্য নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশ নিতে হবে। আবশ্যিক ও চতুর্থ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে না।

এতে আরও জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে নির্দেশিকা অনুযায়ী সম্পন্ন করে সংশ্নিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে হবে শিক্ষার্থীদের।

এর আগে গত সপ্তাহে সংক্ষিপ্ত সিলেবাসে কীভাবে পরীক্ষা নেওয়া হবে, সে-সংক্রান্ত দিকনির্দেশনা জারি করেছিল আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড।

নির্দেশনাটি দেখতে এখানে ক্লিক করুন

প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬