লকডাউন শেষে এসএসসি পরীক্ষার ফরম পূরণ অনলাইনে

২৫ জুলাই ২০২১, ০২:৪৫ PM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © ফাইল ফটো

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শেষে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই প্রক্রিয়া অনলাইনে করা হবে বলে জানিয়েছেন আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম কোরবানীর ঈদের পর এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু করতে পারবো। তবে সরকার এই সময় কঠোর লকডাউন ঘোষণা করায় সেটি সম্ভব হচ্ছে না। সরকার লকডাউন শিথিল করার পর আমরা এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু করবো।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেজন্য আমরাও শিক্ষার্থী আর অভিভাকদের ভোগান্তিতে ফেলতে চাই না। লকডাউন শিথিল হওয়ার পর আমরা অনলাইনে এসএসসির ফরম পূরণ শুরু করবো।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬