এসএসসির সার্টিফিকেট বিতরণ শুরু রোববার

১৮ জুন ২০২১, ০২:২৮ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © ফাইল ফটো

আগামী রবিবার (২০ জুন) থেকে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মূল সার্টিফিকেট বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০ জুন থেকে শুরু ৭ জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলবে।

গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছে বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক হেলাল উদ্দিন।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২০ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত ঢাকা বোর্ডের ২০২০ সালের এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪ নম্বর ভবনের ৬ষ্ঠ তলা থেকে সনদ সংগ্রহ করা যাবে।

এতে আরও বলা হয়েছে, মূল সনদ গ্রহণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কতজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তার বিবরণসহ প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিকে প্রাধিকারপত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ সনদ গ্রহণ করতে হবে।

ট্যাগ: এসএসসি
‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬