টিসির জন্য অতিরিক্ত অর্থ নিলে শাস্তি

২৭ মার্চ ২০২১, ০৯:১২ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © ফাইল ফটো

উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি নেওয়ার সময় কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিতে পারবে না। শিক্ষা বোর্ড নির্ধারিত ৭০০ টাকা ফি অনলাইনে পরিশোধ করে শিক্ষার্থীরা টিসি ও বোর্ড টিসি নিতে পারবে। এজন্য অতিরিক্ত ফি নেওয়া হলে সংশ্লিষ্ট কলেজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

সূত্র জানায়, গত ১০ জানুয়ারি থেকে কলেজ বা বোর্ড পরিবর্তনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকা বোর্ড। তবে কলেজগুলো টিসি দিতে শিক্ষার্থীদের নিকট থেকে  অতিরিক্ত টাকা রাখছে বলে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানাল বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. হারুন-অর-রশিদ আজ শনিবার (২৭ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, টিসি ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা গ্রহণ না করতে নির্দেশ দেওয়া হয়েছে কলেজগুলোকে। যে মাসে কলেজ থেকে শিক্ষার্থী টিসি নেবে, সে মাস পর্যন্ত কলেজগুলো বেতন আদায় করতে পারবে।

তিনি আরো বলেন, কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি গ্রহণের অভিযোগ উঠেছে। অতিরিক্ত ফি নেওয়ার কোনো সুযোগ নেই প্রতিষ্ঠানের। এ ধরনের বেআইনি ও অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকতে সব প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অর্থ আদায়ের প্রমাণ পেলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন ড. হারুন-অর-রশিদ।

খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, সুবিধা পেল ৪৫৬…
  • ১৭ জুন ২০২৬
কারা থাকছেন পর্তুগালের একাদশে?
  • ১৭ জুন ২০২৬
বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
  • ১৭ জুন ২০২৬
১৬১৫ সমকামী শনাক্ত হলো জেলাটিতে, এইডসে আক্রান্ত ১৬ জন
  • ১৭ জুন ২০২৬
অ্যাওয়ার্ড গ্রহণ করতে নেদারল্যান্ডস যাচ্ছেন ইবি গবেষক ড. মো…
  • ১৭ জুন ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন…
  • ১৭ জুন ২০২৬
×