নবম শ্রেণির শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ

০১ ডিসেম্বর ২০২০, ০৯:০৭ AM
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ‍শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ‍শিক্ষা বোর্ড © ফাইল ফটো

আবারও নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধনে সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ‍শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) থেকে এই কার্যক্রম শুরু হবে। আগামী ২০ ‍ডিসেম্বর পর্যন্ত নতুন রেজিস্ট্রেশন কিংবা তথ্য হালনাগাদ করা যাবে।

রবিবার এ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। কভিড-১৯ এর কারণে অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেনি বা অন্য কারণে বাদ পড়েছে। অনেকে বোর্ড পরিবর্তন করেছেন। এ প্রেক্ষিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিভাগ, বিষয়, ছবি সংশোধন ও বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ফের সুযোগ দেয়া হল।

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে অনলাইনে শিক্ষার্থীদের তথ্য সংশোধন করতে হবে। এ সময়ের পর কোন অবস্থাতেই সংশোধন ও রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না। নিদিষ্ট সময়ের মধ্যে তথ্য সংশোধন না হলে দায় প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

 

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬
বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন
  • ১৭ জুন ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবে…
  • ১৭ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প…
  • ১৭ জুন ২০২৬
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদোও, একাদশে আরও যারা
  • ১৭ জুন ২০২৬