ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ

২৫ নভেম্বর ২০২০, ০২:৫০ PM
প্রফেসর নেহাল আহমেদ

প্রফেসর নেহাল আহমেদ © ফাইল ফটো

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ। তিনি অধ্যাপক মু. জিয়াউল হকের স্থলাভিষক্ত হবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব ড. শ্রীকান্ত কুমার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৯ শে মার্চ বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হককে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।

প্রফেসর নেহাল আহমেদ ঢাকা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক। এর আগে প্রফেসর নেহাল আহমেদ একই কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।

টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, একাদশে চমক
  • ১৩ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৩ আগস্ট ২০২৬
‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬