৯ম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ

২২ সেপ্টেম্বর ২০২০, ০৭:২০ PM

© ফাইল ফটো

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। তবে যেসব শিক্ষার্থী বোর্ড পরিবর্তন করে ভর্তি হয়েছে এ ধরনের বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বোর্ড থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে বাদ পড়া শিক্ষার্থীদের (নির্ধারিত খাতে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে) রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। শিক্ষার্থী প্রতি ৩০৩ টাকা রেজিস্ট্রেশন  ফি (বিলম্ব) ধার্য করা হয়েছে।

নির্ধারিত তারিখের পর কোনভাবেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না। নির্দ্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন না হলে এর দায়-দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আমরণ অনশনে বসার ঘোষণা জামালপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের
  • ২৫ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এমপিও নিয়ে বড় সুখবর দিলেন বিএনপ…
  • ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরে ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন
  • ২৫ অক্টোবর ২০২৬
‘নিজেদের কতটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেন, সেটাই সবচ…
  • ২৫ অক্টোবর ২০২৬
রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী—আলোচনায় ৮ সমঝোতা, ১৩৮ বিলি…
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল: কাল সোমবার যা জানা যাবে
  • ২৫ অক্টোবর ২০২৬