একাদশে ভর্তির সময় আরেক দফায় বাড়ল

১৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৪ PM

© ফাইল ফটো

একাদশ শ্রেণিতে ভর্তির সময় আরও চার দিন বাড়ানো হয়েছে। এর আগে শিক্ষার্থীদের জন্য ভর্তির তারিখ ছিল ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরে সেই সময় ২ দিন বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল।

এদিকে, আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধের প্রেক্ষিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠান কর্তৃক ভর্তি নিশ্চায়নের সময় আগামী ২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একাদশে ভর্তি হতে শিক্ষার্থীদের আপাতত একাডেমিক ট্রান্স ক্রিপ্ট বা প্রশংসাপত্র জমা দিতে হবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধামতো সময়ে এসব কাগজ কলেজে জমা দিতে পারবেন শিক্ষার্থীরা।

কোভিড-১৯ মহামারির উন্নতি হলে সুবিধামতো সময়ে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা নিতে বলা হয়েছে। তবে কোটা পাওয়া শিক্ষার্থীদের অবশ্যই কোটা প্রাপ্তি উপযুক্ত প্রমাণ সনদ দাখিল করে ভর্তি হতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আমরণ অনশনে বসার ঘোষণা জামালপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের
  • ২৫ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এমপিও নিয়ে বড় সুখবর দিলেন বিএনপ…
  • ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরে ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন
  • ২৫ অক্টোবর ২০২৬
‘নিজেদের কতটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেন, সেটাই সবচ…
  • ২৫ অক্টোবর ২০২৬
রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী—আলোচনায় ৮ সমঝোতা, ১৩৮ বিলি…
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল: কাল সোমবার যা জানা যাবে
  • ২৫ অক্টোবর ২০২৬