করোনা সঙ্কট

চলতি শিক্ষাবর্ষ ২০২১ সালের মার্চ পর্যন্ত বাড়তে পারে

২৭ জুন ২০২০, ০৯:০২ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়তে পারে চলতি শিক্ষাবর্ষ। অন্যদিকে পরের শিক্ষাবর্ষ কমিয়ে নয় মাস করার কথা ভাবা হচ্ছে। আজ শনিবার দুপুরে এক ভার্চুয়াল সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমাদের শিক্ষাবর্ষ আমরা এই জানুয়ারি-ফেব্রুয়ারি এর মধ্যেই সীমাবদ্ধ রাখবো, নাকি আগামী বছরের দু-একমাস এই শিক্ষাবর্ষের অন্তর্ভুক্ত করবো; ফলে এর পরের বছরের শিক্ষাবর্ষ নয় মাসে হয়ে যাবে। তেমন ভাববো কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছি।

মন্ত্রী বলেন, আমি এর আগেও বলেছি যখনই অনুকূল পরিস্থিতি হবে তার ১৫ দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা নিতে পারব। এই ১৫ দিন শিক্ষার্থীদের নোটিস দিতে হবে। তাদের প্রস্তুতি ঝালিয়ে নিতে সময় দিতে হবে।

দীপু মনি আরও বলেন, আমরা কোটি কোটি শিক্ষার্থী ও তাদের পরিবারকে ঝুঁকির মধ্যে রেখে শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে পারিনা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখলে শিক্ষার্থীদের পরিবারের বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলেইনে কিভাবে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া যায় সে চেষ্টা করতে হবে।

তিন জেলায় নতুন এসপিসহ ১৭ কর্মকর্তা বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
  • ১৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত গরম চা-কফিতে বাড়তে পারে খাদ্যনালির ক্যান্সারের ঝুঁ…
  • ১৩ আগস্ট ২০২৬
মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় স্বস্তি নিয়ে লাঞ্চ-বিরতিতে বাংলাদেশ
  • ১৩ আগস্ট ২০২৬
লাবুশেনকে ফেরালেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬