জেডিসির রেজিস্ট্রেশনের সময় ফের বাড়ল

০৪ জুন ২০২০, ০৮:২৪ AM

© ফাইল ফটো

জিডিসি পরীক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় আবারও বাড়িয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ৩০ জুন পর্যন্ত দাখিল ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ফরম পূরণের ফি জমা দেয়া যাবে।

এছাড়া আগামী ৭ জুলাই অনলাইনে ফরম পূরণ ও সাবমিশনের সর্বশেষ তারিখ নির্ধারণ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। আর বিলম্ব ফি ছাড়া রেজিস্ট্রেশনের ফি জমা দেয়া যাবে না।

এসব তথ্য জানিয়ে জেডিসি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় পুনঃনির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

 

এর আগে গত ৯ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশনের ফরম পূরণের সুযোগ দেয়া হলেও গত ১৯ মার্চ থেকে তা স্থগিত করা হয়। করোনা সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানিয়েছিল মাদরাসা শিক্ষা বোর্ড। পরে ৩১ মে পর্যন্ত জেডিসির রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়েছিল। সে সময় ফের বাড়ানো হলো।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬