ঈদের আগেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি

০৪ মে ২০২০, ০৮:৫৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে থমকে গেছে সবকিছু। বন্ধ হয়ে হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানও। এ অবস্থায় স্থগিত হয়ে গেছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশও। তবে আগামী ঈদের আগে বা পরে স্বল্প সময়ের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশের চেষ্টা করছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।

জানা গেছে, ফল প্রকাশের লক্ষ্যে জোরেশোরে কাজ শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো। ইতিমধ্যে ওএমআর শিট ডাকযোগে পাঠাতে নির্দেশনা জারি করা হয়েছে। করোনার বিস্তারের মধ্যেও ভিন্ন উপায়ে ফল প্রকাশের কাজ চলছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘ঢাকা মহানগরের ওএমআর শিট হাতে চলে এসেছে। স্ক্যানিংয়ের কাজও  শুরু হয়েছে। তবে অনেক উপজেলা থেকে পরীক্ষকরা ওএমআর শিট ডাকযোগে পাঠাতে পারছেন না। তাদের বলেছি, যেভাবেই হোক ডাকযোগে শিট পাঠাতে। কয়েকদিন পর বলা যাবে, কবে এসএসসির ফল প্রকাশ করতে পারবো।’

গত রবিবার ডাকযাগে এসএসসির খাতার ওএমআর শিট পাঠাতে ঢাকা মহানগর ছাড়া অন্য এলাকার প্রধান পরীক্ষকদের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ১০ মে’র মধ্যে ওএমআর শিট পাঠাতে হবে।

নির্দেশনায় বলা হয়, কমলা রঙের প্যাকেটে জরুরি সিলমোহরকৃত অবস্থায় পোস্ট অফিসের মাধ্যমে ওএমআর শীট পাঠাতে হবে পরীক্ষকদের। আর ওএমআর পাঠানোর ঠিকানা সিনিয়র সিস্টেম এনালিস্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা, ১৩-১৪ জয়নাগ রোড বকশিবাজার, ঢাকা।

জানা যায়, করোনার সংক্রমণ রোধে গত ১৭ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করায় এসএসসি পরীক্ষার খাতার ওএমআর শিট স্ক্যানিং স্থগিত করে ঢাকা বোর্ড। করোনার মধ্যেই ফের স্ক্যানিংয়ের কাজ শুরু হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি বলেন, ‘ঈদের আগেই এসএসসি ও সমমমানের ফল প্রকাশ করতে চেষ্টা করছি। না পারলে ঈদের পরপরই ফল প্রকাশ করা হবে। ফলাফল কোনো শিক্ষার্থীকে স্কুলে গিয়ে জানতে হবে না। এসএমএস বা ওয়েবসাইটের মাধ্যমেই ফল জানতে পারবে।

তিনি বলেন, ‘একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রম চলে অনলাইনে। তবে এসএসসির ফল প্রকাশ করতে না পারায় ভর্তি কার্যক্রম শুরু করা যাচ্ছে না। তাই সাধারণ ছুটির মধ্যেও ভিন্ন উপায়ে কাজ শেষ করে এসএসসির ফল প্রকাশের চেষ্টা করছি।’

গত ২৭ ফেব্রুয়ারি এসএসসির তত্ত্বীয় এবং ৫ মার্চ ব্যবহারিক পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়। সে হিসেবে চলতি সপ্তাহে এসএসসি ও সমমানের ফল প্রকাশের কথা।

কিন্তু করোনার কারণে সব বন্ধ থাকায় ফল যথাসময়ে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এসএসসির ফল প্রকাশ না হওয়ায়একাদশ শ্রেনীর ভর্তি কার্যক্রমও শুরু করা যাচ্ছে না।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত
  • ১৩ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে তদন্তে নামছে মন্ত্রণালয়, কমিটি গ…
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর আগে ঢাকায় হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান মিলল পাকিস্তানে
  • ১৩ আগস্ট ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬