এসএসসি-এইচএসসির খাতা নির্ভুল মূল্যায়নে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা বোর্ডের

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ PM
 ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © সংগৃহীত

এসএসসি ও এইচএসসির খাতা নির্ভুল মূল্যায়নে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও এইচএসসি পরীক্ষা-২০২৭ এর উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ভুল ডাটাবেইজ করার লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের যেসব শিক্ষক অবসর গ্রহণ করেছেন/মৃত্যু বরণ করেছেন/অন্যত্র বদলি হয়েছেন/স্বেচ্ছায় চাকুরি ছেড়ে দিয়েছেন/বোর্ড থেকে কালো তালিকাভুক্ত করা হয়েছে অথবা প্রতিষ্ঠানে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন তাদের নাম কর্তন করে eTIF সংশোধন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, eTIF সংশোধন না করার কারণে উত্তরপত্র মূল্যায়নে প্রধান পরীক্ষক/পরীক্ষক নিয়োগে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। বোর্ড থেকে eTIF সংশোধন করার কোনো সুযোগ নেই। যেসব শিক্ষক এখন পর্যন্ত eTIF-ভুক্ত হয়নি তাদের তথ্য জরুরি ভিত্তিতে eTIF-এ অন্তর্ভুক্ত করতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬