২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ PM
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড © ফাইল ফটো

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার (টেস্ট পরীক্ষা) তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। একইসঙ্গে এসএসসি পরীক্ষার ফরম পূরণের শুরুর তারিখও ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষাবোর্ড। বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে হবে।

তাছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শিক্ষাবোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের কাছে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হবে বলে এতে জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে ২০২০ সালে করোনা মহামারির পর থেকে সেই সূচি আর ধরে রাখা সম্ভব হয়নি। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ জুলাই।

আগামী বছরের শুরুতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে সেটি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। 

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬