এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা, বাড়ল সময়

০৮ আগস্ট ২০২৬, ০৭:৩২ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © সংগৃহীত

চলমান এইচএসসির ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর পাঠানোর সময় বাড়ানো হয়েছে। শনিবার (৮ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা  বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ২২ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও পাঠানোর সময় বাড়ানো হয়েছে।

পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ব্যবহারিক পরীক্ষা ৯ থেকে ১৮ আগস্টের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছিল। অন্যদিকে বাকি ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। 

এদিকে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পদ্ধতি নিয়ে পরীক্ষকদের জন্য বিস্তারিত নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। শুক্রবার (৭ আগস্ট) বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত পৃথক দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে কোন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা কীভাবে নিতে হবে, পরীক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন করতে হবে এবং নম্বর প্রদানের ক্ষেত্রে কী কী বিষয় অনুসরণ করতে হবে—এসব বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬