এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

১১ জুন ২০২৬, ১১:৪২ PM
 পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১১ জুন) বোর্ডের ওয়েবসাইটে এই কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। 

এ বছর ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৩১৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০৯টি দেশে এবং আটটি বিদেশে। একইসঙ্গে কেন্দ্র তালিকা, কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম, কলেজের কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তত্ত্বাবধায়ক কর্মকর্তা ইত্যাদির বিবরণও প্রকাশ করা হয়েছে।

কেন্দ্র তালিকা দেখুন এখানে

বিজ্ঞপ্তিতে হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের থেকে কেন্দ্র ফি-এর টাকা নিয়ে গোপনীয় কাগজপত্র জেলা প্রশাসকের মাধ্যমে অলিখিত উত্তরপত্রসহ অন্যান্য কাগজপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ডাক যোগে ওএমআর-এর প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্রগুলো পরীক্ষা পরিচালনা নীতিমালা মোতাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করবেন।

এতে আরও বলা হয়েছে, ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করবেন এবং পরীক্ষা শেষে এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জমা দেবেন। জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা কলেজের সিনিয়র কোনো অধ্যাপক। 

ক্যাডেট কলেজে ভর্তি আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ০১ নভেম্বর ২০২৬
১০ মাস পর পর্যটকদের জন্য আজ খুলছে সেন্টমার্টিন, তবে চলছে না…
  • ০১ নভেম্বর ২০২৬
বিজ্ঞপ্তির ৮ মাসেও বরাদ্দ দেয়নি প্রশাসন, রাজনৈতিক প্রভাবে স…
  • ০১ নভেম্বর ২০২৬
মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
  • ০১ নভেম্বর ২০২৬
মুঘল সাম্রাজ্যের ‘শ্রেষ্ঠ’ নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার …
  • ০১ নভেম্বর ২০২৬
শাবিপ্রবির অধিভুক্ত কলেজে ৫০ শতাংশই ফেইল, জিপিএ ৫ একজনের
  • ০১ নভেম্বর ২০২৬