এসএসসির গণিত পরীক্ষায় বহিষ্কার কত?

০৩ মে ২০২৬, ০৫:২৫ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। ষষ্ঠ দিনে আজ রবিবার (৩ মে) সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ২৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

এদিন এসএসসিতে সাধারণ গণিত, দাখিলে বাংলা দ্বিতীয় পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গণিত পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে ৩ জন করে, রাজশাহী ও যশোর বোর্ডে ২ জন করে ও বরিশাল বোর্ডে একজন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। 

এদিন মাদ্রাসা ও  কারিগরি শিক্ষা বোর্ডে ৭ জন করে মোট ১৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

উল্লেখ্য, পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার করা হয়েছিল ৬ জন পরীক্ষার্থীকে, দ্বিতীয় দিনে এ সংখ্যা ছিল ১৯। তৃতীয় দিনে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৯ জনে। চতুর্থ দিনে এটি সর্বোচ্চ ৪৯ জনে পৌঁছায়। পঞ্চম দিনে এটি উল্লেখযোগ্য হারে কমে ৯ জনে নেমে এসে। ষষ্ঠ দিনে এটি বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।  

স্বল্পতম বহর নিয়ে স্বল্প সময়ের সফরে জাতিসংঘের পথে প্রধানমন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বৈদ্যুতিক খুঁটিবাহী লড়ির ধাক্কায় প্রাণ হারালেন যুবক
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ালেন দুই বিভাগের শিক্ষার্থী…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬