এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ৮ টিমে ২৪ সদস্যের কমিটি

২৬ মার্চ ২০২৬, ০২:৪৭ PM
পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © ফাইল ফটো

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ৮টি টিমে ২৪ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একইসঙ্গে কমিটির সভার ৫ মিনিটের একটি ভিডিও সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে।  

বুধবার (২৫ মার্চ) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সারাদেশে আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অত্র বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র প্রাক পরিদর্শনের জন্য অত্র বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে পরিদর্শন টিম গঠন করা হলো (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়)। 

এতে বলা হয়, কর্মকর্তাদেরকে কেন্দ্র পরিদর্শনের পর পরিদর্শনকৃত প্রতিটি কেন্দ্র সম্পর্কে আলাদা আলাদা সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্রসচিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি মতবিনিময় সভা করতে হবে এবং প্রতিটি সভার কমপক্ষে ৫ মিনিট একটি ভিডিও ধারণ করে সংরক্ষণ করতে হবে। 

এতে আরও বলা হয়, প্রতিটি  জেলা থেকে কমপক্ষে ১০টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে হবে। আগামী ২৯ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে পরিদর্শন সমাপ্ত করতে হবে।

বিস্তারিত দেখুন এখানে

তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬