একাদশের সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ, ভর্তি চলবে এক সপ্তাহ

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ AM
একাদশ শ্রেণিতে ভর্তির সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে

একাদশ শ্রেণিতে ভর্তির সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তির ওয়েবসাইটে লগইন করে এ ফলাফল দেখা যাবে। আগামীকাল রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে এক সপ্তাহ। ওয়েবসাইটে পৃথক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম ৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ভর্তির জন্য নির্বাচন ও মাইগ্রশন ফলাফলের পিডিএফ এখন এ পোর্টালে লগইন করে ডাউনলোড করতে পারবেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল দেখতে ভর্তির পোর্টালে লগইন করতে হবে। অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে তৃতীয় পর্যায়ে নির্বাচন নিশ্চায়নের শেষ সময় ছিল গত বৃহস্পতিবার।

আরও পড়ুন: ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

নির্ধারিত সময়ের পরে নিশ্চায়ন ফি গ্রহণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছে। যেহেতু নিশ্চায়ন ফি এর তথ্য পেমেন্ট সার্ভার থেকে আবেদনের পোর্টালে আসতে কিছুটা সময় লেগে যায়, তাই যথেষ্ট সময় হাতে রেখে নিশ্চায়ন ফি প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছিল।

তৃতীয় ধাপের আবেদনের ফলাফল প্রকাশ করা হয় গত বুধবার (৩ সেপ্টেম্বর)। এর আগে ১ সেপ্টেম্বর রাতে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

৬০০ নারী শিক্ষার্থী নিয়ে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে ভাইভা নম্বর, আন্দোলনের ডাক রাবি শিক্ষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি সাদা দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক ড. ওবায়েদুল, সদস্য সচি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্টোর বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১২ স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের অপেক্ষায় অধি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9