নতুন বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় আসা নিয়ে যা জানা যাচ্ছে

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ AM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ PM
ইউজিসির লোগো

ইউজিসির লোগো © টিডিসি সম্পাদিত

নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রক্রিয়ায় যুক্ত হবে কিনা, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত হবে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। 

নতুন অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছভুক্ত হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেসব নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে, তাদের অনেকেরই নিজস্ব ক্যাম্পাস নেই, এখনো ভাড়া করা ভবনে কার্যক্রম চলছে। তবে যদি ইউজিসি তাদের ছাত্র ভর্তি করার অনুমতি দেয়, তাহলে তারা অবশ্যই গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত হবে। সে ক্ষেত্রে অবশ্যই ইউজিসির অনুমোদন লাগবে।’

তিনি আরও বলেন, চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং এ নিয়ে খুব শিগগিরই একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। গুচ্ছের কার্যক্রম শেষ হয়েছে, ক্লাসও শুরু হয়েছে। তবে এখনো কিছু বিশ্ববিদ্যালয়ের পাওনা বাকি আছে। এসব বিষয় চূড়ান্ত করার জন্য শিগগিরই মিটিং হবে। সে বৈঠকেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: বের হওয়া ৫ বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত নিয়ে যা জানা গেল

এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় বেরিয়ে যায় পাঁচ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়। 

প্রসঙ্গত, বর্তমানে সারা দেশে ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ১১৪টি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) পড়ানো হয়। এ ছাড়া ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন মাদ্রাসা এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও রাজধানীর সাতটি বড় সরকারি কলেজে (ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি) উচ্চশিক্ষায় পড়ানো হচ্ছে।

অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
তদন্ত প্রতিবেদন প্রকাশ ও প্রভোস্ট অপসারণের দাবিতে অবস্থান ক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস, বিমানবন্দরে নেতাকর্ম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে নতুন ল্যাব উদ্বোধন করলেন…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফোনালাপ করছিলেন নিপুন, বাইরে যেতে বললেন স্পিকার
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬