রাজশাহী বোর্ডে এসএসসির ফল পুনঃনিরীক্ষণ চায় ৬১ হাজার শিক্ষার্থী, ফল কবে?

১৯ জুলাই ২০২৫, ০২:৩৩ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM
রাজশাহী শিক্ষা বোর্ড

রাজশাহী শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে রাজশাহী বোর্ডে ৬১ হাজার ৩১০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। শনিবার (১৯ জুলাই) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম. মোফাখখারুল ইসলাম। তিনি আরও বলেন, ফল প্রকাশ ও পরবর্তী কার্যক্রম নিয়ে আমরা আগামীকাল মিটিংয়ে বসবো।

এবার রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে ১৮২৭৯২ শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী। অনুত্তীর্ণ হয়েছে ৪০ হাজার ৩২৭ জন। এর মধ্যে সন্তোষজনক ফল না পেয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করে ৬১ হাজার ৩১০ জন শিক্ষার্থী।

এদিকে পুনর্নিরীক্ষণে ফল আগস্টের প্রথম দশকের মধ্যেই প্রকাশ করা হতে পারে জানিয়েছে বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বলেন, নিয়ম অনুযায়ি ৩০ দিনের মধ্যেই ফল প্রকাশের কথা রয়েছে। সে হিসেবে আগস্টে ফল প্রকাশ করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৫টায় শেষ হয়েছে ফল পুনর্নিরীক্ষণের আবেদন কার্যক্রম, যা শুরু হয়েছিল গত ১১ জুলাই। ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ পেয়েছে। প্রতিটি বিষয়ে আবেদনের জন্য নির্ধারিত ১৫০ টাকা ফি দিয়ে শিক্ষার্থীরা আবেদন করেছে।

বোর্ডের তথ্যমতে, ফল প্রকাশের দিন থেকেই ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়। সেই হিসাবে আগস্টের প্রথম দশসের মধ্যেই পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950