গণিতের কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডের ফলে ছন্দপতন

১০ জুলাই ২০২৫, ০২:৫২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৫:২২ PM
কুমিল্লা শিক্ষা বোর্ড

কুমিল্লা শিক্ষা বোর্ড © সংগৃহীত

কুমিল্লা শিক্ষাবোর্ডের এবারের এসএসসি পরীক্ষার ফলে ছন্দপতন হয়েছে। এবার গতবারের চেয়ে পাসের হার কমেছে ১৫ দশমিক ৬৩। জিপিএ ৫ কমেছে ২১৯৮ টি। তবে পাসের হার ও জিপিএ ৫ এগিয়ে মেয়েরা। শতভাগ পাস করেছে ২২ টি শিক্ষা প্রতিষ্ঠান। একজনও পাস করেনি অর্থাৎ পাসের হার শূন্য এমন প্রতিষ্ঠান একটি। ওই স্কুল কুমিল্লার নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চবিদ্যালয়। ওই বিদ্যালয়ের ৩২ জনের সবাই ফেল করেছে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা দুইটায় বোর্ডের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম ফল ঘোষণা করেন। তিনি বলেন, গণিতে খারাপ করার কারণে ফল বিপর্যয়।

এ সময় উপস্থিত ছিলেন সচিব অধ্যাপক খোন্দকার ছাদেকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন, উপপরীক্ষা নিয়ন্ত্রক ( মাধ্যমিক) মো কবির উদ্দিন আহমেদ, উপপরীক্ষা নিয়ন্ত্রক কাজী আপন তিবরানী, হিসাব ও নিরীক্ষা শাখার উপপরিচালক মো শাহজাহান ও উপ সচিব মাসুম মিল্লাত।

এ বছর পরীক্ষা দেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন। পাস করেছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। পাসের হার ৬৩ দশমিক ৬০। মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ২৬, ছেলেদের পাসের হার ৬২ দশমিক ৬৯। মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৪৯৫ জন। ছেলেরা ৪ হাজার ৪০৭ জন।

বিজ্ঞানে পাসের হার ৮৮ দশমিক শূন্য ১। মানবিকে ৪৬ দশমিক ৭৭ ও ব্যবসায় শিক্ষা শাখায় ৫৩ দশমিক ৯২ জন। গতবার পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩। জিপিএ ৫ ছিল ১২ হাজার ১০০ জন। 

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬