যেসব ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এইচএসসি পরীক্ষার্থীরা 

১৬ জুন ২০২৫, ১১:২০ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার © টিডিসি সম্পাদিত

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় নির্দিষ্ট ছয়টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। সোমবার (১৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ক্যালকুলেটরের মডেলগুলো হলো- এফএক্স-১০০এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৮২এমএস, এফএক্স-৯৯১ইএক্স ও এফএক্স-৯৯১এমএস। এছাড়া, শিক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যালকুলেটরের মডেল যাচাই করে নিতে পারবেন। পরীক্ষার সুষ্ঠুতা বজায় রাখতে কেবল অনুমোদিত মডেল ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২৬ জুন এবং শেষ হবে ১০ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত।

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬