কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি দুই শিক্ষার্থীর

০২ আগস্ট ২০২৪, ০৯:০১ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM
কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি দুই শিক্ষার্থীর

কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি দুই শিক্ষার্থীর © ফাইল ফটো

সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের করা মামলায় তিন এইচএসসি পরীক্ষার্থীসহ সাত জনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো সাত জন হলেন সাতক্ষীরা সদর উপজেলার ইমরান হোসেন, একই গ্রামের এইসএসসি পরীক্ষার্থী কাজী সাকিব হাসান, সদর উপজেলার শাহরুখজ্জামান, আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মঈনুল ইসলাম, দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের ইব্রাহীম হোসেন, একই উপজেলার জগন্নাথপুর গ্রামের দুই এইসএসসি পরীক্ষার্থী ফাহিম পারভেজ রনি এবং জাহিদ হোসেন।

মামলায় তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জোর করে ঢোকার চেষ্টা, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনে পুলিশ।

এদিকে, কারাগারে বসে দুই এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। তারা হলেন ফাহিম পারভেজ রনি এবং জাহিদ হোসেন। সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় তারা এইচএসসি পরীক্ষায় বসবেন বলে জানানো হয়েছে।

কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬