এসএসসির ফল নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয় : শিক্ষাবোর্ড

২৮ এপ্রিল ২০২৪, ০৭:১৯ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © ফাইল ফটো

আগামী ১১ মে এসএসসি ফলাফল প্রকাশ করা হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। শিক্ষাবোর্ড এখনও ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করেনি। তাই এসব তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষাবোর্ড। রবিবার (২৮ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যু করা নয়। ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। কাজ সম্পন্ন হলে ফল প্রকাশের তারিখ ও সময় সংবলিত পত্র ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েব সাইটসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ফলাফলের বিষয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন, ‘ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এ-সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ৯, ১০ ও ১১ মে—এই তিনটি তারিখের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সম্মতির ওপর।

এমবাপ্পের জোড়া গোল, দারুণ জয় ফ্রান্সের
  • ১৭ জুন ২০২৬
ফ্রান্সের গোলপোস্ট কাঁপিয়ে বিরতিতে সেনেগাল
  • ১৭ জুন ২০২৬
১৯৮১ সালে জন্ম নেওয়া জামায়াত নেতা বললেন- পিতা মুক্তিযুদ্ধে …
  • ১৭ জুন ২০২৬
বেদেপল্লিতে এসি লাগিয়ে মাদক ব্যবসা
  • ১৭ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বা…
  • ১৭ জুন ২০২৬
ব্রাজিলের ৬৪ বছরের রেকর্ড ভাঙতে পারবে আর্জেন্টিনা?
  • ১৭ জুন ২০২৬
×