এসএসসির ফল কবে—জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

১৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
এসএসসি পরীক্ষার্থী ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান

এসএসসি পরীক্ষার্থী ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান © ফাইল ফটো

এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। ফল প্রকাশের জন্য এখনো এক মাসের মতো সময় হাতে রয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করছি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, সাধারণত লিখিত পরীক্ষা যেদিন শেষ হয়, সেদিন থেকে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারও এই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে। আশা করছি আমরা মে মাসের শুরুর দিকেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে পারব।

জানা গেছে, গত ১২ মার্চ এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। সে হিসেবে ১২ মে’র মধ্যে এসএসসি’র ফল প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন। খাতা মূল্যায়ন শেষে তা সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে। এরপর ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সদস্য বলেন, প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছি ৯, ১০ অথবা ১১ মে ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাব। ফল তৈরি হয়ে গেলে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে। ১২ মে’র মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান ওই সদস্য।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়ার জন্য ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় দিচ্ছেন। ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী এসএসসি, ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী দাখিল ও ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের তত্ত্বীয় পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ১৬ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

 
এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬