আলিম পরীক্ষার ফরম পূরণের তারিখ জানাল বোর্ড, কোন বিভাগে কত ফি

২৫ মার্চ ২০২৪, ১১:৫১ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোগো

মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের আলিম পরীক্ষা আগামী ৩০ জুন অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাকে সামনে রেখে ফরম পূরণের তারিখ জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে এই পরীক্ষার ফরম পূরণ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনলাইনে শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আগামী ৪ এপ্রিল প্রকাশ করা হবে। এ সম্ভাব্য তালিকা থেকে ১৬ থেকে ২৫ এপ্রিলের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় ফরম পূরণ শেষ করতে হবে।

এবারের আলিম পরীক্ষার জন্য বিজ্ঞান বিভাগে অতিরিক্ত বিষয়সহ মোট ৩ হাজার ১২০ টাকা, সাধারণ বিভাগ এবং মুজাব্বিদ মাহির বিভাগে ২ হাজার ৩৪০ টাকা বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে। এসব ফি জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে ২৮ এপ্রিল। ফি সোনালী ব্যাংকে জমা দিতে হবে।

কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করতে পারবে। কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করলে বিষয়/বিষয়সমূহের পরীক্ষা কোনো যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সব মাদ্রাসা প্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে আলিম পরীক্ষার আবেদন ফরম পূরণের বিভিন্ন কার্যক্রম নির্দেশনা অনুযায়ী যথাসময়ে সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠানে একই নামে একাধিক ছাত্র–ছাত্রী থাকতে পারে। সে ক্ষেত্রে ফরম পূরণের সময় তাদের রেজিস্ট্রেশন নম্বর, ছবি ও পিতামাতার নাম মিলিয়ে পরীক্ষার্থী শনাক্ত করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।

বরের বাড়ীতে ৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের …
  • ১৩ মার্চ ২০২৬
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • ১৩ মার্চ ২০২৬
কেমন হবে বাংলাদেশের একাদশ?
  • ১৩ মার্চ ২০২৬
ওমানে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষে নিহত ২
  • ১৩ মার্চ ২০২৬
জ্বালানি সংকটে মাছ ধরতে পারছেন না উপকূলের জেলেরা
  • ১৩ মার্চ ২০২৬
সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আ…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081