মিয়ানমারে সংঘর্ষের কারণে সরানো হলো এসএসসি পরীক্ষার কেন্দ্র

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৯ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
ঘুমধুম উচ্চবিদ্যালয়

ঘুমধুম উচ্চবিদ্যালয় © ফাইল ছবি

মিয়ানমারে গোলাগুলির ঘটনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম উচ্চবিদ্যালয়ের এসএসসির পরীক্ষাকেন্দ্র বাতিল করা হয়েছে। তিন কিলোমিটার দূরের দুটি প্রাথমিক বিদ্যালয়ে এ কেন্দ্রের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। এতে স্বস্তি ফিরেছে ৪৬৩ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে। 

জানা গেছে, নিরাপত্তার কারণে কেন্দ্রটি সরিয়ে তিন কিলোমিটার দূরের দুটি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয়েছে। নতুন কেন্দ্র হলো- ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নাইক্ষ্যংছড়ি ও উখিয়ার সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সোমবার (১২ ফেব্রুয়ারি) ঘুমধুম উচ্চবিদ্যালয়ের সামনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম এ তথ্য জানান। নতুন কেন্দ্রে হবে এ পরীক্ষা।

আরো পড়ুন: ৫ লাখ টাকায় বিক্রি চার টন বিনা মূল্যের পাঠ্যবই, ট্রাক জব্দ

ঘুমধুম উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে দেড় কিলোমিটার দূরে রয়েছে মিয়ানমার সীমান্ত। ঘুমধুম উচ্চবিদ্যালয়, উখিয়ার বালুখালী কাশেমিয়া উচ্চবিদ্যালয় ও কুতুপালং উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থীদের কেন্দ্রটিতে পরীক্ষা দেওয়ার কথা ছিল। এটি সরিয়ে নেওয়ায় তারা স্বস্তিতে পরীক্ষা দিতে পারবে।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬