শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যানের স্ত্রীর মামলা

২৫ জানুয়ারি ২০২৪, ১১:৫০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রাম শিক্ষা বোর্ড © ফাইল ফটো

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল আলীমসহ দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বর্তমান সচিব ও ভারপ্রাপ্ত চেয়াারম্যান নারায়ণ চন্দ্র দেবনাথের স্ত্রী বনশ্রী নাথ। 

বৃহস্পতিবার চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালে এ মামলা করা হয়। মামলায় অপর আসামীরা হলেন মুহাম্মদ ইদ্রিস আলীসহ অজ্ঞাত কয়েকজন।

মামলার এজহারে বলা হয়েছে, মামলার আসামিরা বেআইনিভাবে নক্ষত্র দেবনাথের এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। মূলত তার বাবা নারায়ণ চন্দ্র দেবনাথকে অপদস্ত করার উদ্দেশে এ কাজ করা হয়েছে। গত ২৬ নভেম্বর নক্ষত্রের ফল প্রকাশের পর তার মা বনশ্রী কয়েকটি বিষয়ে পুনর্নিরীক্ষার আবেদন করতে গেলে দেখতে পান তার সব বিষয়ের ফল পুনর্নিরীক্ষার আবেদন করা হয়েছে। সাবেক সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল আলীমসহ অন্যান্য আসামীরা এ আবেদন করেছেন বলে অভিযোগ জানানো হয় এজহারে।  

এ বিষয়ে আবদুল আলীম বলেন, যেকোনো টেলিটক নম্বর থেকে ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে হয়। এ ক্ষেত্রে কেউ যদি আমার নম্বরটা ব্যবহার করে আমাকে না জানিয়ে, আমার কি করার আছে। হয়রানি করার উদ্দেশে এ মামলাটি করা হয়েছে।

ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬