ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি পরীক্ষা

০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM

© ফাইল ছবি

আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ১৭ আগস্ট রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শন এসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে নেয়ার চেষ্টা করা হবে। 

আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর সময় নিয়ে জানতে চাওয়া হলে তখন তিনি বলেছিলেন, আগামী বছর আমাদের চেষ্টা থাকবে এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু করার। আমাদের চেষ্টা থাকবে। কিন্তু এটা তো অনেক কিছুর ওপর নির্ভর করে। যেমন এ বছরও আমরা চেয়েছিলাম আরেকটু আগে করতে। কিন্তু সেটা আমাদের আগস্টে আনতে হয়েছে। আর এসএসসিটা আমরা চেষ্টা করব ফেব্রুয়ারিতে শুরু করতে।

শিশু তাবাচ্ছুম হত্যা মামলার বিচার শুরু আজ
  • ১৭ জুন ২০২৬
বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক, ছুঁলেন বিশ্বরেকর্ড
  • ১৭ জুন ২০২৬
মানুষের আঘাতে ক্ষত, তীব্র ব্যথা নিয়ে হনুমানটি বারবার যাচ্ছে…
  • ১৭ জুন ২০২৬
ফের মেসি জাদু, মাঠে আর্জেন্টিনার দাপট
  • ১৭ জুন ২০২৬
জুলাইযোদ্ধা জোবায়েরের মৃত্যুতে মানারাত ইউনিভার্সিটিতে দোয়া …
  • ১৭ জুন ২০২৬
টিএসসিতে একসঙ্গে আর্জেন্টিনার খেলা দেখছেন নাছির-সারজিস-শিপন…
  • ১৭ জুন ২০২৬
×