ছাত্রীকে ধর্ষণের দায়ে কলেজ শিক্ষকের যাবজ্জীবন

০২ জুলাই ২০১৮, ০৮:৩৮ PM
ফাইল ছবি

ফাইল ছবি

ধর্ষণ মামলায় লালমনিরহাটের পাটগ্রাম সরকারি জসিমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের শিক্ষক আব্দুল মোতালেব এরশাদকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হোসেন এ রায় দেন।

একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন বিচারক। দণ্ডপ্রাপ্ত আব্দুল মোতালেব এরশাদ হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার আব্দুল সাত্তারের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, ধর্ষণ মামলার আসামি আব্দুল মোতালেব এরশাদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, নিজ এলাকার কলেজ পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে শিক্ষক আব্দুল মোতালেব। পরে ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা শুরু করে এরশাদ। ২০১৪ সালে ধর্ষণের শিকার ওই ছাত্রী বাদী হয়ে এরশাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় এরশাদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

এর কিছুদিন পর জামিনে বেরিয়ে আসে এরশাদ। সোমবার মামলার রায়ের পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এরশাদকে লালমনিরহাট কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ট্যাগ: কলেজ
শিক্ষক নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ১৩ আগস্ট ২০২৬
  • ১৩ আগস্ট ২০২৬
বাঁচানো গেল না পেট জোড়া লাগা সেই দুই জমজ শিশুকে
  • ১৩ আগস্ট ২০২৬
শরীরে ডায়াবেটিস, খাবারের পরের ১০ মিনিট ভুলেও এই কাজটি বাদ দ…
  • ১৩ আগস্ট ২০২৬
গ্যাস না পেয়ে সিএনজিচালকদের মহাসড়ক অবরোধ
  • ১৩ আগস্ট ২০২৬
দুই বছরে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব সচিব কমিটির, কয় ধাপে…
  • ১৩ আগস্ট ২০২৬