নতুন চেয়ারম্যান পেল রাজশাহী ও দিনাজপুর শিক্ষা বোর্ড

০৬ জুন ২০২৩, ০৯:২৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ ও অধ্যাপক মো. কামরুল ইসলাম

অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ ও অধ্যাপক মো. কামরুল ইসলাম © ফাইল ছবি

রাজশাহী ও দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ আর রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক মো. কামরুল ইসলাম।

আজ মঙ্গলবার (৬ জুন) রাজশাহী ও দিনাজপুর শিক্ষা বোর্ডে ওই দুই শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

জানা গেছে, অধ্যাপক মো. কামরুল ইসলাম দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে কর্মরত ছিলেন। তাকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। তাকে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬