এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ, দেখুন এখানে

০৭ জানুয়ারি ২০২৬, ০১:৩৮ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © ফাইল ছবি

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রশাসনিক কারণ ও পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় ১৭টি পরীক্ষা কেন্দ্র এবং ২২১টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। ফলে ২০২৬ সালে ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭টি। এর মধ্যে বিদেশে অবস্থিত কেন্দ্র রয়েছে ৭টি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এর আগে গত ৫ জানুয়ারি জারি করা এক পৃথক আদেশে প্রশাসনিক কারণ ও পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস পাওয়ার বিষয়টি উল্লেখ করে কয়েকটি এসএসসি পরীক্ষা কেন্দ্র ২০২৬ সাল থেকে বাতিলের সিদ্ধান্ত জানায় বোর্ড।

বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- ঢাকা-৬৯ (হাজি এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়), ঢাকা-৭৮ (হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়), শিবালয়-২ (রাওয়ান ইনে রমজান স্কুল অ্যান্ড কলেজ), জয়ানগর (জয়ানগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়), কামারখালী (কামারখালী উচ্চ বিদ্যালয়) এবং মির্জাপুর ক্যাডেট কলেজ।

এ ছাড়া বাতিল হওয়া অন্যান্য কেন্দ্রের মধ্যে রয়েছে- করটিয়া এইচ. এম. ইনস্টিটিউশন, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়, নগরকান্দা-২ সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, ডামুড্যা-২ কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন, রাড়ী কান্দি হাজী বাড়ী উচ্চ বিদ্যালয়, চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ঢাকা-৩০ আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয়।

এদিকে বালিয়াকান্দি-২ কেন্দ্রের অধীনে থাকা লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় কেন্দ্র তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থিত এ্যাথেন্স (গ্রিস) কেন্দ্রের বাংলাদেশ দোয়েল একাডেমি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9